রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ রুমঃ / ২৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লন্ডন প্রতিনিধিঃ

লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক অ্যাডভোকেট টি. এম. জানে আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, বাগেরহাটের আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মো. জয়নুল আবেদীন রোজ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোতাব্বের হোসেন চুনু এবং যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

 

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাসুম আহমেদ ও মাহাবুব আলম, আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তার এবং সবিতা

বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রবাসে সংগঠনের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 September 2026

লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

www.promothalo.com
19 September 2026

লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

www.promothalo.com