শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের তথ্য চায় এসআরবি-৫, মিললে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

রিপোর্টারের নামঃ / ১০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের তথ্য চায় এসআরবি-৫, মিললে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক :

রাজশাহী অঞ্চলে হারিয়ে যাওয়া ও লুট হওয়া সরকারি অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে জনগণের সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হলে সরকারি বিধি অনুযায়ী তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহীতে এসআরবি-৫ সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে জানানো হয়।

বিশেষ গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এখনো উদ্ধার হয়নি এমন সরকারি অস্ত্রের সংখ্যা ১৬টি। এর মধ্যে রয়েছে দুটি চায়না রাইফেল, পাঁচটি চায়না পিস্তল, ছয়টি ১২ বোর শর্টগান ও তিনটি গ্যাসগান। এছাড়া হারিয়ে যাওয়া ৫ হাজার ৩৫২ রাউন্ড গোলাবারুদের মধ্যে ৫৫৪ রাউন্ড উদ্ধার হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের ক্ষেত্রে প্রতিটির জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। শর্টগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা করে এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা করে দেওয়ার বিধান রয়েছে। বিভিন্ন ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত হারানো অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে সঠিক তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। তথ্য যাচাই করে অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হলে সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে।

তথ্য দেওয়ার হটলাইন:

হেডকোয়ার্টার/ সিপিএসসি

রাজশাহী, রাজশাহী মেট্টোপলিটন

মোবাঃ ০১৭৭৭-৭১০৫০১, ০১৭৭৭-৭১০৫০৩

০১৭৭৭-৭১০৫৫৫, ০১৭৭৭-৭১০৫৯৯

০১৭৭৭-৭১০৫৫৬

সিপিসি-২

নাটোর, আত্রাই

মোবাঃ ০১৭৭৭-৭১০৫২২

০১৭৭৭-৭১০৫২৩

র‍্যাব-৫ হটলাইন

সিপিসি-১

চাঁপাইনবাবগঞ্জ, নিয়ামতপুর

মোবাঃ ০১৭৭৭-৭১০৫১১

০১৭৭৭-৭১০৫১২

সিপিসি-৩

জয়পুরহাট, নওগাঁ

মোবাঃ ০১৭৭৭-৭১০৫৩৩

০১৭৭৭-৭১০৫৩৪

এসব নম্বরে WhatsApp, Viber, Imo ও Telegram-এর মাধ্যমেও তথ্য পাঠানো যাবে। জননিরাপত্তার স্বার্থে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-5 Rajshahi)-কে তথ্য দিন—মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 September 2026

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের তথ্য চায় এসআরবি-৫, মিললে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

www.promothalo.com
17 September 2026

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের তথ্য চায় এসআরবি-৫, মিললে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

www.promothalo.com