রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ / ১০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ই সেপ্টেম্বর) রোজ শনিবার হাটহাজারী উপজেলাধীন ধোপার দিঘীর পাড়ে তো এম এ কনভেনশন সেন্টারে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় হাটহাজারীতে কর্মরত বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা সহ হাটহাজারীর সকল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক গণ উপস্থিত ছিলেন।

এ সময় হাটহাজারীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন বিষয়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবাপ্রাপ্তি এবং সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিমউদ্দিন বাবুল।

সভাটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওয়ান ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার ও ওয়ান ডায়াগনস্টিক হসপিটালের চেয়ারম্যান সোহেল রানা।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: মো: আবু তৈয়ব।

এ সময় উপস্থিত সাংবাদিকরা হাটহাজারীর স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 September 2026

হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.promothalo.com
19 September 2026

হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.promothalo.com