শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শফি আহমদ। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের চতুর্থ তলার কনফারেন্স হলে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সেক্রেটারি শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক এবং শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান অর্থ সম্পাদক জুয়েল আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল এবং ৩ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।