শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল

রিপোর্টারের নামঃ / ৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে আর কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের কাচারি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনী হয়ে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মনির মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সফিজ উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
বক্তারা বলেন, “বর্তমান সরকার ৫১ শতাংশ মানুষের ভোটে সরকার গঠন করলেও দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করছে। গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের দাবি।”
তারা আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অন্যথায় জনগণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায়ে রাজপথে থাকবে।”
সমাবেশ শেষে নেতৃবৃন্দ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

01 August 2026

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল

www.promothalo.com
01 August 2026

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল

www.promothalo.com