
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশে কাজীপুর উপজেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে।
শুক্রবার ভোরে উপজেলা ছাত্রলীগ নেতা অর্নব এবং মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিমের নেতৃত্বে উপজেলার একটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।