শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন’: খেলাফত মজলিস

রিপোর্টারের নামঃ / ০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভানুগাছ রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাঝখানে এশার নামাজ আদায়ের জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাজী শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সংগঠনের মক্কা মহানগর শাখার সভাপতি হাফিজ মামুনুর রশিদ মক্কী, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম. এ. রহিম নোমানী এবং ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক।
এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা ওলামা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান আমিনী, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম এবং ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ বিলাল বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “চব্বিশের গণআন্দোলন ছিল একটি বিপ্লব। এর সূচনা হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার মাধ্যমে এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তা পূর্ণতা লাভ করে। এরই ধারাবাহিকতায় বর্তমান সংসদ ও সরকার গঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের সংসদে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলছে। যতদিন পর্যন্ত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত না হবে, ততদিন নতুন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া সম্ভব নয়। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এ দেশে আর কোনো নতুন ফ্যাসিবাদের স্থান হবে না।”
মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়। পরবর্তী গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। অথচ সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। জুলাই শহীদদের সঙ্গে বেইমানি করা হলে প্রয়োজনে আবারও আন্দোলন গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
সংগঠনের মক্কা মহানগর শাখার সভাপতি হাফিজ মামুনুর রশিদ মক্কী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ও শাপলা চত্বরের ঘটনাসহ ইসলামের পক্ষে এবং দেশের স্বার্থে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারবে না। গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার রক্ষা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শক্তি ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থেকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম. এ. রহিম নোমানী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে কোনো ধরনের আপস করা যাবে না।”
মৌলভীবাজার জেলা ইসলামী যুব মজলিসের সভাপতি মো. এহসানুল হক বলেন, “জুলাই বিপ্লব কোনো সাধারণ আন্দোলন ছিল না; বরং এটি ছিল সামগ্রিক পরিবর্তনের ডাক এবং বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ। তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে শিক্ষা দিয়েছে, তা ধারণ করেই জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতে হবে।”
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 July 2026

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন’: খেলাফত মজলিস

www.promothalo.com
30 July 2026

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন’: খেলাফত মজলিস

www.promothalo.com