শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ‘রক্তস্নাত জুলাই’ গান জাতীয় প্রতিযোগিতায় চতুর্থ

রিপোর্টারের নামঃ / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। দেশব্যাপী আয়োজিত ‘রক্তিম জুলাই গান নির্মাণ প্রতিযোগিতা–২০২৬’-এ মৌলভীবাজারের জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর নির্মিত গান ‘রক্তস্নাত জুলাই’ চতুর্থ স্থান অর্জন করেছে। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী এ গৌরবজনক সাফল্য অর্জন করে।
সম্প্রতি ঢাকার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিচালক জামিল আহমদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তির আবেগঘন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান। তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে সুস্থ সংস্কৃতির বিকাশে তরুণদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, লেখক ও গবেষক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ. এম. আবু মুসা, বাচিকশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, লেখক ও গবেষক সাইফুল আরেফিন লেলিন, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, সসাসের সাবেক দায়িত্বশীলবৃন্দ এবং দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা বলেন, “সংস্কৃতি হলো প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। শহীদ ওসমান হাদিসহ যে তরুণরা রাজপথে রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছে, গানের সুরে তাদের সেই ইতিহাস ধারণ করে সসাসের এ আয়োজন তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত বীর যোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সম্মানজনক অবস্থান অর্জন মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও মানসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সংগঠনটির সদস্যদের অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 July 2026

মৌলভীবাজারের ‘রক্তস্নাত জুলাই’ গান জাতীয় প্রতিযোগিতায় চতুর্থ

www.promothalo.com
30 July 2026

মৌলভীবাজারের ‘রক্তস্নাত জুলাই’ গান জাতীয় প্রতিযোগিতায় চতুর্থ

www.promothalo.com