শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

‘মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, দক্ষতা ও নৈতিকতা বিকশিত করতে হবে’ — এহসানুল মাহবুব জুবায়ের

রিপোর্টারের নামঃ / ৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রচার ও মিডিয়া বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এ বিভাগের গুরুত্ব, গভীরতা ও ব্যাপকতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে মিডিয়ার পরিধি ছিল সীমিত, বর্তমানে এটি একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে। তাই মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সততা, দক্ষতা ও নৈতিকতা বিকশিত করতে হবে।
তিনি বলেন, প্রচার ও মিডিয়ার ক্ষেত্রে সংগঠনের অবস্থান আরও সুসংহত করতে হলে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে বিভিন্ন হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের শিকার হচ্ছে। অনেক গণমাধ্যমে সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডকে আড়াল করা হয়, অথচ বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়, যা এক ধরনের ‘মিডিয়া সন্ত্রাস’। এ ধরনের অপপ্রচারের মোকাবিলা আদর্শ, নৈতিকতা ও উত্তম চরিত্রের মাধ্যমে করতে হবে।
তিনি আরও বলেন, প্রচার ও মিডিয়া বিভাগের প্রত্যেক দায়িত্বশীলকে একজন দক্ষ, সৎ ও যোগ্য সাংবাদিক এবং রিপোর্টার হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত অধ্যয়ন, ব্যাপক লেখাপড়া ও নিরলস পরিশ্রমের বিকল্প নেই। আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারলে ভবিষ্যতে এ অঙ্গনে সংগঠনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চব্বিশের রক্তাক্ত বিপ্লবের দাবির আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রচার ও মিডিয়া বিভাগকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে পবিত্র আল-কুরআনের সূরা আল-হুজুরাত থেকে দারস পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।
এ সময় জেলা প্রচার ও মিডিয়া বিভাগের ইউনিট টিম সদস্য মো. হাবিবুর রহমান, মো. আজাদুর রহমান, আবদাল মাহবুব কোরেশী, আব্দুস সামাদ, আব্দুল হাইসহ বিভাগের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

01 August 2026

‘মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, দক্ষতা ও নৈতিকতা বিকশিত করতে হবে’ — এহসানুল মাহবুব জুবায়ের

www.promothalo.com
01 August 2026

‘মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, দক্ষতা ও নৈতিকতা বিকশিত করতে হবে’ — এহসানুল মাহবুব জুবায়ের

www.promothalo.com