হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর থেকে এই কার্যক্রম শুরু হবে।
কার্যক্রমটি সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। তথ্য সংগ্রহের সময় ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ১৮ বছরের কম বয়সীদের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির অনুরোধ জানিয়েছেন।
গোলাপগঞ্জ পৌরসভার ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ফয়েজ আহমদ এ কার্যক্রমে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।