বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Md Shahidul islam / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কেজিএস চট্টগ্রামের পরিচালকরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক, লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কাজী সাহাবউদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানের পরিচালক কাজী গোলাম সরওয়ার।

এ সময় মোহাম্মদ কামরুল ইসলাম কেজিএস প্রতিষ্ঠানের আদর্শ, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশাসক মাহবুবার রহমান শামীম তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে পারস্পরিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 November 2026

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

www.promothalo.com
25 November 2026

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

www.promothalo.com