বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নওগাঁর মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

Md Shahidul islam / ১০৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

খোরশেদ আলম, নওগাঁ:

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে মান্দা থানাধীন ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আনিছুর রহমানের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে তাঁর বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরের ভেতর থেকে দুটি কালো রঙের প্লাস্টিকের জারকিনে সংরক্ষিত ২৪ লিটার করে মোট ৪৮ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব উপাদানের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা আলামত জব্দ করা হয়। এ ঘটনায় আটক আনিছুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 November 2026

নওগাঁর মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

www.promothalo.com
25 November 2026

নওগাঁর মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

www.promothalo.com