মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

প্রমথ আলো / ২৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রুহুল আমিন,মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
24 November 2026

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

www.promothalo.com
24 November 2026

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

www.promothalo.com