রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

প্রমথ আলো / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রুহুল আমিন ব্যুরো প্রধান মানিকগঞ্জ।

বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের আয়োজনে বেসরকারি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৭ জনসহ মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামশা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ৫৮ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি ও প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

*ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলেন:*
– মোঃ রাহাদ নূর, ৩৬নং দক্ষিণ সারারিয়া সপ্রাবি, রোল: ২৬৩৫
– আবির চৌধুরী, ৮০নং বালুরচর সপ্রাবি, রোল: ২৬২১
– মোহিমা খান, ৩৬নং দক্ষিণ সারারিয়া সপ্রাবি, রোল: ২৬৩৬

*সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলেন:*
– মোছাঃ সাদিয়া ইসলাম, ৩২নং চাকুলিয়া সপ্রাবি, রোল: ২৬৩১
– আয়সা খান, ৩৪নং দক্ষিণ জামশা সপ্রাবি, রোল: ২৬৪২
– তাসমিয়া ইসলাম রাইশা, স্টার কিন্ডার গার্ডেন, রোল: ২৬৫৫
– সোহানা মুনমুন, ৩২নং চাকুলিয়া সপ্রাবি, রোল: ২৬২৯
– তাজবীর খান জিহাদ, ৩৭নং পশ্চিম জামশা সপ্রাবি, রোল: ২৬২৫
– তানজিলা আক্তার, ৮০নং বালুরচর সপ্রাবি, রোল: ২৬১৯
– আল আরাফাত, ৮০নং বালুরচর সপ্রাবি, রোল: ২৬২২

বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশন। শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশনের এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
21 November 2026

বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

www.promothalo.com
21 November 2026

বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

www.promothalo.com