সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

মাজিবুল হক / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রিয়াজ (২৯) ও মো. জাবের আলী (৩২)। রিয়াজ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি এবং জাবের আলী জামতলী ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
23 November 2026

টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

www.promothalo.com
23 November 2026

টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

www.promothalo.com