নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, গাজী জাবেদ, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, মনসুর আহমেদ, মামুনুর রশীদ, লিটন মিয়া ও রোমান আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, সুয়েব আহমেদ, মফিজ আহমেদ, শেখ আবেদ আহমেদ, সেজিম বকস ও সাদিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম সোহেল, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জমির হোসেন ও সদস্যসচিব রিয়াজুর রহমান রিজন, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্যসচিব শিমুল আহমেদ তৈয়ব, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস ও সদস্যসচিব সাইফুর রহমান এবং রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর মোড়ে গিয়ে শেষ হয়।