সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

গাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ রুমঃ / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। ২৪ ঘণ্টার ওই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।

জিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাসন থানা এলাকা থেকে মো. শফিক খান এবং কোনাবাড়ী থানা এলাকা থেকে মো. শাকিল সিকদার রয়েছেন। কাশিমপুর থানা এলাকাসহ মহানগরীর অন্যান্য এলাকাতেও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বা তাঁদের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 September 2026

গাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

www.promothalo.com
20 September 2026

গাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

www.promothalo.com