সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চুর গণসংযোগ

রিপোর্টারের নামঃ / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চুর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মো. বজলার রহমান বাচ্চু ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

আলহাজ্ব মো. বজলার রহমান বাচ্চু সিংড়া উপজেলা বিএনপির সদস্য, সিংড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত আনুমানিক ৯টা পর্যন্ত তিনি ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন ও তিরাইল গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর এবং তাদের মতামত শোনেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন বাচ্চু। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বজলার রহমান বাচ্চু বলেন, “আমি অতীতেও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সুযোগ পেলে ইটালী ইউনিয়নের মানুষের অধিকার রক্ষা, এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ইটালী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

গণসংযোগের মধ্য দিয়ে ইটালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 September 2026

সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চুর গণসংযোগ

www.promothalo.com
20 September 2026

সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বজলার রহমান বাচ্চুর গণসংযোগ

www.promothalo.com