শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

দক্ষ প্রজন্ম গড়তে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

Md Shahidul islam / ৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ শহীদুল ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ 

জাতীয় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।

তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রাথমিক ও প্রাক-প্রাথমিক পর্যায়ে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভ করছে। জাতীয় শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলতে সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

৮ আগষ্ট শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) চট্টগ্রাম বিভাগের সদস্য সংগঠন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন (কেয়া) আয়োজিত ২০২৫ সালের কেয়া বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তির সনদ, সম্মাননা ও সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএস চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান ও কেয়ার চেয়ারম্যান মো. মইনুদ্দীন কাদের লাভলু।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম খান ও জাকিয়া উম্মে তোফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসের যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব মো. খায়রুল আলম এবং বিকেএস চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, মো. রফিকুল ইসলাম মল্লিক, কে এম মোস্তফা রেজাউল মনির, মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, মো. জাকির হোসেন বশার, মো. মিরাজ মাহমুদ, সাজ্জাদুল করিম খান, মো. মুজিবুর রহমান, মো. আশিকুর রহমান, মো. ইলিয়াছ, মো. রুবেল শেখ, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, আফরোজা খাতুন, মিসেস আমাতুল হিরা ও অধ্যক্ষ নুরুল মোস্তফা হেজাজীসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ২০২৫ সালের কেয়া বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, কার্যকর, আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে তারাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দিতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও কার্যকর করতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
08 August 2026

দক্ষ প্রজন্ম গড়তে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

www.promothalo.com
08 August 2026

দক্ষ প্রজন্ম গড়তে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

www.promothalo.com