সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

রুমায় হাম রোগীদের পাশে বিএনপি’র নেতৃবৃন্দ

রিপোর্টারের নামঃ / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রুমা প্রতিনিধি।

বান্দরবানে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিএনপির বান্দরবান জেলার সদস্য সচিব জাবেদ রেজার পক্ষ থেকে হাম রোগীদের এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
আজ সোমবার (৩আগস্ট) দুপুর ১টায় ২৩জন হাম রোগীকে নগদ অর্থ ও  পানির বোতল বিতরণ করা হয়।

রুমা উপজেলায় বিএনপির সাবেক সহ-সভাপতি থোয়াইচিঅং মার্মা, সাবেক সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, উচ্চমং মারমা, সাবেক শহর সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা ও পিপলু মারমা সহ স্থানীয় বিএনপি নেতা ও অঙ্গ সংগঠনের কর্মীরা এই মানবিক সহায়তা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় দুর্গম এলাকার বিভিন্ন পাড়া থেকে আম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অসুস্থ শিশু ও অভিভাবকদের খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ ধরনের মানবিক সহায়তা প্রদান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগের উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করে তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 August 2026

রুমায় হাম রোগীদের পাশে বিএনপি'র নেতৃবৃন্দ

www.promothalo.com
03 August 2026

রুমায় হাম রোগীদের পাশে বিএনপি'র নেতৃবৃন্দ

www.promothalo.com