বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

জমি বিরোধ, মামলা ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা; থানায় জিডি ও আদালতে মামলা

বার্তা সম্পাদক / ৩১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল হালিম খন্দকারের পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও আইনি জটিলতা বিরাজ করছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে অভিযোগ করা হয়,৩ নং সগুনা ইউনিয়ন মৌজা লালুয়া মাঝিরা আরএস ৫৭৩ দাগের ১০১ শতাংশ জমি সংক্রান্ত মালিকানা ও নামজারি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, জমি বিক্রয় ও হস্তান্তরকে কেন্দ্র করে রেজাউল করিম, আবু জাফর এবং তাদের অপর ভাই জসিম উদ্দিন কবির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

ভুক্তভোগী পক্ষের দাবি, এই বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে আব্দুল হালিম খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, দলিল সংক্রান্ত অনিয়ম, দলিল নষ্ট করা এবং মৃত ব্যক্তির নামে পরবর্তীতে দলিল সম্পাদনের বিষয়েও প্রশ্ন উঠেছে, যা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
আব্দুল হালিম খন্দকারের ছেলে মোঃ শামসুজ্জোহার অভিযোগ, এসব ঘটনার পর তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার অপরাধ আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, আব্দুল হালিম খন্দকারের সন্তানরা ভূমি প্রতিকার আইন ২০২৩-এর ৬ ধারা অনুযায়ী দখল ও রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে “আমরা হালিম খন্দকারের সন্তানদের কোনো জমি দেবো না”—এ ধরনের মন্তব্য করেছেন। তবে এ বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
21 June 2026

জমি বিরোধ, মামলা ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা; থানায় জিডি ও আদালতে মামলা

www.promothalo.com
21 June 2026

জমি বিরোধ, মামলা ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা; থানায় জিডি ও আদালতে মামলা

www.promothalo.com