শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন আলোচনা, গঠনতন্ত্র সংশোধনে তিন সদস্যের কমিটি গঠন

রিপোর্টারের নামঃ / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২০ জুন, ২০২৬

বরিশাল প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ২৪ বছর পর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষ। নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদের গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মহিত। কমিটির অন্য সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদ খান শাহীন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম।

কলেজ প্রশাসন কমিটিকে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দিলেও কাজ শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে বর্তমানে ২২টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত বিএম কলেজে প্রথম ছাত্র সংসদ গঠিত হয়েছিল ১৯৫২-৫৩ শিক্ষাবর্ষে। তবে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালের ১৩ আগস্ট। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর কোনো নির্বাচন হয়নি।

ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। এমনকি ২০২৫ সালের অক্টোবরে এক শিক্ষার্থী নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতেই কলেজ প্রশাসন গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে।

অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটি হলো সরকারিভাবে স্থগিত থাকা ছাত্র সংসদের তহবিল সংক্রান্ত জটিলতা এবং অন্যটি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই ছাত্র সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর কলেজ প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি গঠনতন্ত্র সংশোধন ও সরকারি অনুমোদনের পরবর্তী অগ্রগতির দিকে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 June 2026

বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন আলোচনা, গঠনতন্ত্র সংশোধনে তিন সদস্যের কমিটি গঠন

www.promothalo.com
19 June 2026

বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন আলোচনা, গঠনতন্ত্র সংশোধনে তিন সদস্যের কমিটি গঠন

www.promothalo.com