শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

বার্তা সম্পাদক / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

আজ ১৯ মে ২০২৬ খ্রি., বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশীরা। তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সিএমপি পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।

সেবাপ্রত্যাশীদের নানা অভিযোগ, প্রস্তাব ও সমস্যার কথা শুনে কমিশনার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যরা বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন এবং এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ); জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব শেখ শরীফুল ইসলাম,

উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম); জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ); জনাব মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্); জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (সিএসবি); জনাব কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর); জনাব মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম); জনাব মোঃ আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বন্দর)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 May 2026

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

www.promothalo.com
19 May 2026

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

www.promothalo.com