শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

লাকসামে নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

“নারীদের আত্মনির্ভরশীলতা ও ব্যবসায়িক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান” কুমিল্লার লাকসামে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

নারী উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সোমবার (১১ মে ২০২৬) পৌর শহরের গ্রীন ভিউ রেস্টুরেন্টে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ মিলনমেলায় লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য, অনলাইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা, সফলতার গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে নারীরা শুধু পরিবারেই নয়, অর্থনীতি ও ব্যবসায় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ঘরে বসে ক্ষুদ্র পরিসরে শুরু করা অনেক নারী উদ্যোক্তা আজ সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের এ অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এসময় নারী উদ্যোক্তা নুসরাত নবী মুনা বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো নারী সফল উদ্যোক্তা হতে পারেন।

আমাদের লক্ষ্য শুধু ব্যবসা করা নয়, বরং সমাজে নারীদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। এ ধরনের মিলনমেলা নারী উদ্যোক্তাদের একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে।” তিনি আরও বলেন, “অনেক নারী এখনও সাহসের অভাবে ব্যবসা শুরু করতে পারেন না।

আমরা চাই নতুন নারীরা এগিয়ে আসুক, নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করুক। পরিবার ও সমাজের সহযোগিতা পেলে নারীরা আরও বড় পরিসরে কাজ করতে সক্ষম হবে।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক ব্যবসা নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ফেসবুক ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক নারী স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করছেন এবং সফলতাও অর্জন করছেন।

তবে ব্যবসা পরিচালনায় প্রশিক্ষণ, পুঁজি ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন। মিলনমেলায় নারী উদ্যোক্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল উদ্যোক্তা একসাথে ফটোসেশন ও সৌজন্য আড্ডায় অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 May 2026

লাকসামে নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলা অনুষ্ঠিত

www.promothalo.com
11 May 2026

লাকসামে নারী উদ্যোক্তাদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলা অনুষ্ঠিত

www.promothalo.com