শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা

বার্তা সম্পাদক / ৮৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৩ মে, ২০২৬

 বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে ২০২৬) বিকাল ৪টায় গাজীপুর মহানগরের হাবিলদার মার্কেটে অবস্থিত বিএমএসএফ গাজীপুর মহানগর কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা অসুস্থ এই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ায় শরিক হন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মোঃ আব্দুল হামিদ খান সাংবাদিক সমাজ ও সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে পুনরায় সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্থানীয় আলেমের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 May 2026

সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা

www.promothalo.com
03 May 2026

সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা

www.promothalo.com