শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ছাতকে তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বার্তা সম্পাদক / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৩ মে, ২০২৬

নুরুজ্জামান (দোয়ারাবাজার ছাতক) সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামে তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল লেইছ এবং কুমারকান্দি গ্রামের মৃ’ত ব্যক্তিদের ইসালে সওয়াব ও মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ মে) দুপুরে কুমারকান্দিস্থ পাঁচ ভাই কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আছির আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সচিব মো. আব্দুল গণি ও প্রচার সম্পাদক রাহাত উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল মুকিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন, মোয়াজ্জেম কাওছার আহমদ, তরুণ সমাজসেবক আবু বক্কর সাজু, সংগঠনের সাধারণ সম্পাদক সেবুল হোসাইন, আহমদ কাবির এবং সংগঠনের সভাপতি আব্দুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, সইরত উল্লাহ, নজরুল ইসলাম, আব্দুল কাহার, ওয়ারিস আলী, আলকাব আলী, সামির আলী, জহর উল্লাহ, খালিছ মিয়া, আলমাছ আলী, কামাল, গেদা মিয়া, রহমান আলী, ইউনুস উল্লাহ, মছসির, আবু তাহের, আরশ আলী, জামিল মিয়া, আব্দুল আমিন, কবির আহমদ, সালেক মিয়া, আব্দুল আউওয়ান, আয়না মিয়া, নাছিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (২), সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ তালহা, মিজানুর রহমান (১), কোষাধ্যক্ষ ফুহাদ হাসান, সহ-দপ্তর সম্পাদক আবু তাইয়িব, কারিগরি সম্পাদক মুনসুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারেক আহমদ, ক্রীড়া সম্পাদক তানভীর আহমদ, ইসলাম বিষয়ক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক জিহাদ আহমদ, মানব কল্যাণ সম্পাদক ইমাদ উদ্দিন এবং শিক্ষা সম্পাদক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৩ মার্চ লন্ডন প্রবাসী হুসেন উল্লাহ তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রধান উপদেষ্টা আবুল লেইছ ও উপদেষ্টা পরিষদের পরামর্শে সংগঠনের তরুণ সদস্যরা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।তারা আরও বলেন, সংগঠনের এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং যুব সমাজকে সমাজকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করছে। বক্তারা প্রতিষ্ঠাতা হুসেন উল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী হুসেন উল্লাহ বলেন, “তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থা একটি মানবিক সংগঠন। এ সংগঠনের কর্মীরা নিজ গ্রাম কুমারকান্দি থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রামগুলোতেও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি যতদিন বেঁচে থাকবো, সংগঠনের পাশে থাকবো। আমাদের গ্রামের সকল প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কার্যক্রম গতিশীল করতে আমরা কাজ করে যাব।

“অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ। পরে প্রধান উপদেষ্টা আবুল লেইছ এবং কুমারকান্দি গ্রামের মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 May 2026

ছাতকে তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

www.promothalo.com
03 May 2026

ছাতকে তামান্নাহ্ আশার আলো (ভাই ভাই) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

www.promothalo.com