শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জামায়াতের বর্ণাঢ্য যুব সম্মেলন: জাতি গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া

বার্তা সম্পাদক / ৭৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা জাতি গঠনে যুব সমাজের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নৈতিকতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

শনিবার (০২ মে ২০২৬) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, “যুব সমাজই পারে আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে।

তাই জাতি গঠনের লক্ষ্যে তাদেরকে এগিয়ে আসতে হবে।” তিনি বলেন, “আমাদের লক্ষ্য—নৈতিকতায় সমৃদ্ধ একটি সমাজ বিনির্মাণ। কিন্তু পরিকল্পিতভাবে যুব সমাজের চরিত্র ধ্বংসের নানা আয়োজন চলছে। এ অবস্থা থেকে উত্তরণে যুবকদেরকে আদর্শিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।” প্রধান অতিথি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে তোলা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

জেলা যুব বিভাগের সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী, জেলা সেক্রেটারী মোঃ ইয়ামির আলী এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

সম্মেলনে পবিত্র আল-কুরআন থেকে দারস পেশ করেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নুমান মূয়িন, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।

সম্মেলনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যেখানে যুব সমাজের নেতৃত্ব, নৈতিকতা এবং দেশ গঠনে তাদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 May 2026

মৌলভীবাজারে জামায়াতের বর্ণাঢ্য যুব সম্মেলন: জাতি গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া

www.promothalo.com
02 May 2026

মৌলভীবাজারে জামায়াতের বর্ণাঢ্য যুব সম্মেলন: জাতি গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া

www.promothalo.com