শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

কালীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং রোজাদারদের সম্মানে দোয়া করা হয়।
কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েসের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব রবিউল হাসান শাপলার সঞ্চালনায় আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর মাটি ও মানুষের নেতা জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জজ আদালতের সম্মানিত পিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সাবেক মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার লোকমান আহমদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন চেয়ারম্যান ও ফজলুল কাদের, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের জাহাঙ্গীর, কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দীন এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, এডভোকেট এ এন এম মাইনুল চৌধুরী রনি, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোজাহের আহমদ ও আমান উল্লাহ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম এবং কালীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ শরীফ, ইসলামুল হক মাসুদ, সার্জেন্ট মোঃ সেলিম, মাহমুদুল ইসলাম, লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
15 March 2026

কালীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

www.promothalo.com
15 March 2026

কালীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

www.promothalo.com