শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ভয়েস ফর হিউম্যানিটি ২৪-এর দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল মানববন্ধন, নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি

রিপোর্টারের নামঃ / ২১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২০ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক।
‘voiceforhumanity24.com’-এর উসকানিমূলক সংবাদ প্রকাশ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর লেখালেখির প্রতিবাদে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
​মানববন্ধনে বক্তারা বলেন, ‘voiceforhumanity24.com’ দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রচার করে সমাজের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। একই সাথে এই পোর্টালের সাথে জড়িত নিজামুদ্দীন দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতামূলক লেখালেখি করে আসছেন, যা কোনোভাবেই বরদাশত করা যায় না।
​উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব শামসুল ইসলাম, জসিম মিয়া, আনোয়ার হোসেন এবং সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​বক্তারা তাদের বক্তব্যে প্রধান দুটি দাবি তুলে ধরেন:
১. অবিলম্বে উসকানিমূলক পোর্টাল voiceforhumanity24.com-এর সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে।
২. দেশ ও রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অপরাধে নিজামুদ্দীনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিসত্বর প্রশাসন যদি এই নিজামুদ্দীন ওতাহার প্রকাশিত পত্রিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

20 June 2026

ভয়েস ফর হিউম্যানিটি ২৪-এর দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল মানববন্ধন, নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি

www.promothalo.com
20 June 2026

ভয়েস ফর হিউম্যানিটি ২৪-এর দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল মানববন্ধন, নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি

www.promothalo.com