নিজস্ব প্রতিবেদক।
‘voiceforhumanity24.com’-এর উসকানিমূলক সংবাদ প্রকাশ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর লেখালেখির প্রতিবাদে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘voiceforhumanity24.com’ দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রচার করে সমাজের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। একই সাথে এই পোর্টালের সাথে জড়িত নিজামুদ্দীন দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতামূলক লেখালেখি করে আসছেন, যা কোনোভাবেই বরদাশত করা যায় না।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব শামসুল ইসলাম, জসিম মিয়া, আনোয়ার হোসেন এবং সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে প্রধান দুটি দাবি তুলে ধরেন:
১. অবিলম্বে উসকানিমূলক পোর্টাল voiceforhumanity24.com-এর সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে।
২. দেশ ও রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অপরাধে নিজামুদ্দীনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিসত্বর প্রশাসন যদি এই নিজামুদ্দীন ওতাহার প্রকাশিত পত্রিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩