শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ_

২৩শে মার্চ দিবাগত রাতে সৌদিআরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায়_

প্রধান অতিথি ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম।

প্রবাসী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজার রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সোহান সরকার,প্রচার সম্পাদক সামিউল শিলু, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, অর্থ সম্পাদক রেজাউল হক,সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান আকন্দ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক নয়ন মন্ডল,সহ-দপ্তর সম্পাদক মোজাহিদ আলম,শাহ আলম মন্ডল,বাচ্ছু,রানা,টুটুল, মিজান, আসাদুজ্জামান সাকিল,যুবনেতা শাহ আলম সহ বিভিন্ন জেলার প্রবাসী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৌদিআরব পূর্বাঞ্চল জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দকে বিভাজন মুক্ত একই প্লাটফর্মে রাজনৈতিক অঙ্গীকার গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দগন।

বগুড়া প্রবাসী জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর বিনোদনের অংশ বিশেষ।

পরিশেষে দেশ নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের পরিবার সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি খাবার ভোজন উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর