সৌদিআরব থেকে ছাদেক আহমাদ_
২৩শে মার্চ দিবাগত রাতে সৌদিআরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে - সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায়_
প্রধান অতিথি ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম।
প্রবাসী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজার রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সোহান সরকার,প্রচার সম্পাদক সামিউল শিলু, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, অর্থ সম্পাদক রেজাউল হক,সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান আকন্দ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক নয়ন মন্ডল,সহ-দপ্তর সম্পাদক মোজাহিদ আলম,শাহ আলম মন্ডল,বাচ্ছু,রানা,টুটুল, মিজান, আসাদুজ্জামান সাকিল,যুবনেতা শাহ আলম সহ বিভিন্ন জেলার প্রবাসী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৌদিআরব পূর্বাঞ্চল জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দকে বিভাজন মুক্ত একই প্লাটফর্মে রাজনৈতিক অঙ্গীকার গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দগন।
বগুড়া প্রবাসী জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর বিনোদনের অংশ বিশেষ।
পরিশেষে দেশ নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের পরিবার সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি খাবার ভোজন উৎসবে অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩