শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, পরিচ্ছন্ন কর্মীদের মাঝে চাউল বিতরণ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১১১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমধর্মী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের মানবতার সৈনিক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, হাজী মোঃ আব্দুস সাত্তার। তিনি
বুধবার (২৫ফেব্রুয়ারি-২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ পৌরশিশুপার্ক আনুষ্ঠানিকভাবে নিজ হাতে পরিচ্ছন্নকর্মী, দরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাউল বিতরণ কার্যক্রম করেন। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের পরিচ্ছন্নকর্মী, দরিদ্র মানুষদের মাঝে এই মানবিক সহায়তা চাউল বিতরণকালে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে আমি সমাজের বঞ্চিত অবহেলিত, দরিদ্র, অসহায় মানুষদেরকে বিভিন্ন ভাবে মানবিক সহায়তা করে আসছি। এখন সেই সহায়তাকে শ্রমের মর্যাদায় রূপ দিয়েছি। এতে দুইটি কাজ হচ্ছে দরিদ্র মানুষ উপার্জনের সুযোগ পাচ্ছে এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তিনি সবাইকে শহর পরিস্কার, পরিচ্ছন্ন রাখতে এবং সচেতন হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 February 2026

সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, পরিচ্ছন্ন কর্মীদের মাঝে চাউল বিতরণ

www.promothalo.com
25 February 2026

সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, পরিচ্ছন্ন কর্মীদের মাঝে চাউল বিতরণ

www.promothalo.com