রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন। 

বিশেষ প্রতিনিধি / ১০২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এম সালমান আহমদ সুজন। সোমবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জের কুতুবপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদের নেতৃত্বাধীন নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মাওলানা এম সালমান আহমদ সুজন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

সাংগঠনিক দায়িত্ব লাভের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
16 November 2026

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন। 

www.promothalo.com
16 November 2026

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন। 

www.promothalo.com