শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

দেড়শো বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে’র আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম উদ্বোধন করলেন- জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী আদনান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 January 2026

সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

www.promothalo.com
25 January 2026

সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

www.promothalo.com