শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার

গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কার্ড সংগ্রহের পুরোনো পদ্ধতি বাদ দিয়ে এবার পুরো প্রক্রিয়াকে ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের আর নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে না।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার পেতে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড সরবরাহ করা হতো, যা সময়সাপেক্ষ ছিল এবং এতে নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয়ও হতো।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যাচ্ছে বলে জানান তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকারের জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। এ উদ্দেশ্যে একটি বিশেষ ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে, যেখানে নির্ধারিত তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ স্থান থেকেই সাংবাদিক কার্ড ডাউনলোড করতে পারবেন। একইভাবে দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

কার্ডের জন্য আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।নির্বাচন কমিশনের এই উদ্যোগে কার্ড প্রদানের প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 January 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

www.promothalo.com
09 January 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

www.promothalo.com