সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কাজীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

প্রমথ আলো / ৫৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

কাজীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত ১২টায় কাজীপুর উপজেলার মুনসুর আলী রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ)  উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও মশাল মিছিলে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মশাল মিছিলটি মুনসুর আলী রোড প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
28 August 2026

কাজীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

www.promothalo.com
28 August 2026

কাজীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

www.promothalo.com