নিজস্ব প্রতিবেদক :
কাজীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ১২টায় কাজীপুর উপজেলার মুনসুর আলী রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও মশাল মিছিলে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মশাল মিছিলটি মুনসুর আলী রোড প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন।
কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩