শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সৌদিআরব থেকে_

গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে মিলাদ মাহফিল স্থানীয় ‘সেমা কমিউনিটি সেন্টারে’অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-দোয়াদমী শাখার প্রধান উপদেষ্টা **আলহাজ্ব মাওলানা আহমদ নবী ইসমতি আল কাদেরীর**-সভাপতিত্বে_ সঞ্চালনা ছিলেন সংগঠনের ধর্ম-সম্পাদক **মুহাম্মদ জাহেদুল আলম রানা**।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, সৌদি আরব রিয়াদ শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ **হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নূরুল আলম নঈমী আল কাদেরী**।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রিয়াদ শাখার সহ-সভাপতি **মাওলানা এ.টি.এম. মহিউদ্দিন আজহারী আল কাদেরী**।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-দোয়াদমী শাখার সেক্রেটারি **আলহাজ্ব মুহাম্মদ মহসিন খান**
ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক **লোকমান হোসেন**।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য **মাওলানা হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন**। নাতে রাসুল (ﷺ) পরিবেশন করেন গাউসিয়া কমিটি রিয়াদ শাখার সিনিয়র সদস্য **মাওলানা হাফেজ হাসান মুরাদ**।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা **আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী**। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রিয়াদ শাখার অর্থ সম্পাদক **আলহাজ্ব মুহাম্মদ দিদারুল আলম**সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের উপদেষ্টা **জনাব মুহাম্মদ নূর হোসেন**, উপদেষ্টা **জনাব মুহাম্মদ আবু সৈয়দ**, সিনিয়র সহ-সভাপতি **আলহাজ্ব মুহাম্মদ খায়রুল বাশার**, সহ-সভাপতি **আলহাজ্ব মুহাম্মদ জিয়া উদ্দিন**, সহ-সাধারণ সম্পাদক **আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল ইসলাম ফরিদ**, সহ-সাধারণ সম্পাদক **মুহাম্মদ জসিম উদ্দিন**, সাংগঠনিক সম্পাদক **আলহাজ্ব মুহাম্মদ আবু তৈয়ব**, সহ-সাংগঠনিক সম্পাদক **মুহাম্মদ রিফাত**, সহ-অর্থ সম্পাদক **মুহাম্মদ এরশাদ**, সমাজসেবা সম্পাদক **শেখ আহমদ**, সহ-সমাজসেবা সম্পাদক **মুহাম্মদ হোসেন** এবং সিনিয়র সদস্য **মুহাম্মদ সিরাজ**সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (ﷺ) জীবনাদর্শ, চরিত্র, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং মুসলিম উম্মাহর জন্য ঈদে মিলাদুন্নবীর (ﷺ) গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা প্রবাসে থেকেও ইসলামের শিক্ষা ও মহানবী (ﷺ)-এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মাহফিলের আলোচনা শেষে সংগঠনের সম্মানিত উপদেষ্টা **আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী**-কে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-দোয়াদমী শাখার সকল দায়িত্বশীল ও অতিথিবৃন্দের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ-কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আয়োজিত এ মাহফিলের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 August 2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন।

www.promothalo.com
29 August 2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন।

www.promothalo.com