সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি ও ১১ মাদকসেবী গ্রেপ্তার

বার্তা সম্পাদক / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারি ও ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 August 2026

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি ও ১১ মাদকসেবী গ্রেপ্তার

www.promothalo.com
27 August 2026

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি ও ১১ মাদকসেবী গ্রেপ্তার

www.promothalo.com