রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

টঙ্গীতে ৪০৯ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

বার্তা সম্পাদক / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া খাঁপাড়া রোড এলাকার শান্তি নিবাসে অভিযান চালিয়ে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ নয়ন বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক নয়ন বেগমের পিতার নাম মৃত শাহাজাল এবং স্বামীর নাম সিদ্দিকুর রহমান। তিনি টঙ্গী পশ্চিম থানা এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
27 August 2026

টঙ্গীতে ৪০৯ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

www.promothalo.com
27 August 2026

টঙ্গীতে ৪০৯ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

www.promothalo.com