রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গী গ্রামে জমজমাট গ্রামীণ ক্রীড়া উৎসব হাডুডু

মোঃ তাজিদুল ইসলাম / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমজমাট হাডুডু প্রতিযোগিতা। শনিবার স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক।

চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় মোট ৬০টি দল অংশ নেয়। একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও অসাধারণ ক্রীড়াশৈলীতে সরগরম হয়ে ওঠে পুরো মাঠ। প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাস-করতালিতে উৎসবের রূপ নেয় কামরাঙ্গী।

গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও এলাকাবাসী সম্মিলিতভাবে আন্তরিক প্রচেষ্টা চালান।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হয় কামরাঙ্গী ও ফতেহপুর দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফতেহপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কামরাঙ্গী দল।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া ব্যক্তিত্ব, আয়োজক কমিটির সদস্য ও দর্শকরা উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও দেশীয় খেলাধুলার চর্চা ধরে রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
16 August 2026

হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গী গ্রামে জমজমাট গ্রামীণ ক্রীড়া উৎসব হাডুডু

www.promothalo.com
16 August 2026

হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গী গ্রামে জমজমাট গ্রামীণ ক্রীড়া উৎসব হাডুডু

www.promothalo.com