রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিউজ রুমঃ / ২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

 

মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমিসহ দোকানঘর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

 

রোববার ৯ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার স্কুলহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলীসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন,দীর্ঘদিন ধরে জমিসহ দোকানঘরগুলো প্রতিষ্ঠানটি ভোগদখল করে আসছে।সম্প্রতি স্থানীয় যুবদল নেতা মোজাম্মেল হক ওই জমি ও দোকানঘর দখল করে নিজের কেনা জমি বলে দাবি করছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা আরও জানান,বালিয়াডাঙ্গী থানায় অনুষ্ঠিত বৈঠকে অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম উভয় পক্ষকে বিরোধীয় জায়গায় না যাওয়ার নির্দেশনা দেন। তবে গত শুক্রবার রাতে মোজাম্মেল হক ওই দোকানঘরে টিন লাগিয়ে দেন বলে অভিযোগ করেন তারা।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে রোববার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বিরোধীয় জমি ও দোকানঘর নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুত নিরসন, প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 August 2026

স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

www.promothalo.com
09 August 2026

স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

www.promothalo.com