মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বাকলিয়ায় বাসা ছাড়ার চাপ ও হয়রানির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

বার্তা সম্পাদক / ১৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের বাড়িওয়ালা মো. নাসির প্রকাশ লিটন এবং ভবনের দারোয়ান শিমুল বড়ুয়ার বিরুদ্ধে বাসা ছেড়ে দেওয়ার চাপ, দুর্ব্যবহার এবং ভবিষ্যতে হয়রানির আশঙ্কার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভাড়াটিয়া চট্টগ্রাম সাংরাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক এডভোকেট যীশু রায় চৌধুরী।

জিডিতে যীশু রায় চৌধুরী উল্লেখ করেন, তিনি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কল্পলোক আবাসিক এলাকার ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। শুরুতে অগ্রিম অর্থ প্রদান এবং নির্ধারিত মাসিক ভাড়ায় বাসাটি ভাড়া নিলেও পরবর্তীতে বাড়িওয়ালার নির্ধারণ অনুযায়ী বর্ধিত ভাড়াও নিয়মিত পরিশোধ করে আসছেন। আইনানুযায়ী তিন বছরের অধিক ও পাঁচ বছর পার হওযার কারণে তাঁকে বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া বা বিনা নোটিশে উচ্ছেদ করা যায় না।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন বিকেলে বাড়িওয়ালা মো. নাসির প্রকাশ লিটনের নির্দেশে দারোয়ান শিমুল বড়ুয়া তাকে চলতি মাসের মধ্যেই বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার কথা জানান। এর কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে উল্টো দারোয়ান শিমুলকে দিয়ে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এডভোকেট ও সাংবাদিক নেতা যীশু আশঙ্কা করছেন যে, ভবিষ্যতে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতে পারে, এমনকি তার মানহানি ঘটানো বা ভবনের নিচে রাখা মোটর সাইকেলের ক্ষতিও করা হতে পারে। এছাড়া দারোয়ান নিয়মিত ভাড়া গ্রহণ করলেও গত তিন মাস ধরে তাকে কোনো ভাড়ার রসিদ দেওয়া হয়নি বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, পরিকল্পিত ভাবে বাড়িওয়ালা বিরোধ সৃষ্টি করে তাকে নানা ধরনের সমস্যায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি সন্দেহ করছেন। এ কারণে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার পূর্ব রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে তিনি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানান।
তবে অভিযোগের বিষয়ে বাড়িওয়ালা মো. নাসির প্রকাশ লিটন ও দারোয়ান শিমুল বড়ুয়ার তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এদিকে বাকলিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। (জিডি নম্বর ২০০০/২৬) পুলিশ জানিয়েছে, জিডিতে উত্থাপিত অভিযোগগুলো আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 July 2026

বাকলিয়ায় বাসা ছাড়ার চাপ ও হয়রানির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

www.promothalo.com
05 July 2026

বাকলিয়ায় বাসা ছাড়ার চাপ ও হয়রানির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

www.promothalo.com