মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

রুমায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

বার্তা সম্পাদক / ৩০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি


বান্দরবানে রুমায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে এই অ্যাডভোকেসি আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাগর বিশ্বাস, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, এস এস এস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমা, ব্র্যাক স্বাস্থ্য বিভাগের উপজেলা কর্মকর্তা মোঃ ফজলুল হক চৌধুরী এবং রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুজাইফা মাহমুদ।

বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৮ জুন নির্ধারিত দিনে উপজেলার সকল অভিভাবককে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে নিজ নিজ দপ্তর থেকে যথাসম্ভব সার্বিক সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা । এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, বিদ্যালয়ের শিক্ষক ইমাম, পুরোহিত, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
24 June 2026

রুমায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

www.promothalo.com
24 June 2026

রুমায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

www.promothalo.com