রাজশাহী জেলা মাইক্রোবাস জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের ভূমি মন্ত্রীর সাথে সাক্ষাৎ
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী জেলা মাইক্রোবাস জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
এ সময় ভূমি মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হয়। মুলত বিষয় গুলোর মধ্যে রেন্টে কারের মুল সমস্যা সিএনজি পাম্প স্টেশন বৃদ্ধি, রিকুইজিশন ও চালক হয়রানি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের সভাপতি মো: শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল্লাহ আল মাসুম, সেক্রেটারি জিলহজ্জ, সহসাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মো: ছোটন আলী, সড়ক সম্পাদক কামাল হোসেন, কার্যকারী সদস্য মিন্টু, হাফিজ, মামুন সহ বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলার শতাধিক নেতৃবৃন্দ।
মন্ত্রীর নিজ বাসভবনের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।