মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাদ্রাসার পথে হারিয়ে গেল হাসান, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

মোঃ তাজিদুল ইসলাম / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬

তাজিদুল ইসলাম::

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার ডুফিকোনা গ্রামের কিশোর হাসান আহমদ (পিতা: মুজিবুর রহমান) সোমবার দুপুর প্রায় ১টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবারও হাসান মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সকলের কাছে মানবিক সহায়তা কামনা করে অনুরোধ জানিয়েছেন, কেউ যদি হাসান আহমদকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।
যোগাযোগ: ০১৬০৫০১২০৫৫
পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়ে হাসান আহমদের সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 July 2026

সুনামগঞ্জে মাদ্রাসার পথে হারিয়ে গেল হাসান, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

www.promothalo.com
22 July 2026

সুনামগঞ্জে মাদ্রাসার পথে হারিয়ে গেল হাসান, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

www.promothalo.com