শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন।

বার্তা সম্পাদক / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মো ময়নুল হক স্টাফ রিপোর্টার

আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা ও আহবায়ক কমিটি গঠন হয়েছে। শনিবার সিরাজগঞ্জ জেলার কড্ডার মোর জয়তুন তলা গাউছিয়া বোগদাদিয়া দরবার শরীফে এ মতবিনিময় সভা ও আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

রাজশাহী বিভাগের আহলে সুন্নাত ওয়াল জামাআত শাখার বিভাগীয় যুগ্ন সাংগঠনিক সচিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক মোজাহেদীর উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত আহবায়ক কমিটি ঘোষণা করেন। মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সকলের সমর্থনে আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম পীর সাহেবকে আহবায়ক (সিরাজগঞ্জ সদর) ও মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন মোজ্জাদ্দেদীকে সদস্য সচিব (শাহজাদপুর) ঘোষণা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা সারা বাংলাদেশে বিভিন্ন ওলী-আউলিয়ার মাজারে তৌহিদী জনতার ব্যানারে হামলা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং সেই সাথে তৌহিদী জনতা কারা তাদের খুজে বের করার সরকার বাহাদুরের কাছে আবেদন করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আবু বক্কর মোহাম্মদ শেখ শিবলী,মাওলানা আবদুল কাদের নুরী(বগুড়া), আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সাত্তার (উল্লাপাড়া) হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, হযরত মাওলানা ওবায়দুল হক, হযরত মাওলানা শাহাদাত হোসেন মুখতারী,মোহাম্মদ আলমগীর হোসাইন, আব্দুস ছালাম, মুহাম্মদ রানা ফকির, হযরত মাওলানা আসমত উল্লাহ মিশরী,,মোহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আকমল হোসেন, আব্দুল করিম,,মুহাম্মদ ছোরহাব হোসেন,,মুহাম্মদ লিটন,, মাওলানা গোলাম আযম,হযরত মাওলানা আব্দুল মালেক (উল্লাপাড়া) মাওলানা আব্দুল বারেক, মাওলানা সরোয়ার হোসেন (সিরাজগঞ্জ) মোহাম্মদ সোহেল রানা রুবেল (সিরাজগঞ্জ) সহ অন্যান্য উপজেলার বিভিন্ন দরবার ও আহলে সুন্নাত ওয়াল জামাআত এর অনুসারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 May 2026

আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন।

www.promothalo.com
18 May 2026

আহলে সুন্নাত ওয়াল জামাআত সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন।

www.promothalo.com