শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

“নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা”

বার্তা সম্পাদক / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৮ মে, ২০২৬

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার ১৮ মে ২০২৬ইং সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম ভরকা কান্ত দাস।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন,
“অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা পুলিশ নরসিংদীর সদস্যরাও সহযোগিতা করেন।

প্রশাসনের এ ধরনের কঠোর অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 May 2026

"নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা"

www.promothalo.com
18 May 2026

"নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা"

www.promothalo.com