শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংসদ সদস্য সার্চিংপ্রু জেরী রুমায় যাচ্ছেন আগামীকাল বুধবার।

সহকারী বার্তা সম্পাদক / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রুমা প্রতিনিধি

বান্দরবান ৩০০ আসনে সংসদ সদস্য সার্চিংপ্রু জেরী রুমায় সরকারি সফরে আসছেন কাল বুধবার।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রুমা উপজেলা সরকারি-বেসরকারি সফর এটিই প্রথম

এ অবস্থায় রুমা উপজেলা সফরকে ঘিরে স্থানীয় বিএনপি র দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বুধবার সকালে বান্দরবান থেকে রুমা উপজেলায় মুনলাই পাড়াতে যাবেন।

সকাল ১০টায় সেখানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে এক কোটি ৭৫ লক্ষ টাকার ব্যয়ে নবনির্মিত মুনলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন করবেন।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মাল্টিমিডিয়া সেন্টার উপজেলা প্রশাসনের আয়োজিত সমাজে প্রথাগত নেতা মৌজা হেডম্যান ,কারবারী, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংসদ সদস্য সার্চিংপ্রু জেরী।

তাঁর আগমন উপলক্ষে রুমা উপজেলার বিএনপি’র একাংশে ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আজ মঙ্গলবার (০২ মে ২০২৬) বিকাল সাড়ে পাঁচটায় রুমার সদর ঘাটে অস্থায়ী বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শৈহ্লাচিং মার্মা

রুমা প্রতিনিধি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 May 2026

সংসদ সদস্য সার্চিংপ্রু জেরী রুমায় যাচ্ছেন আগামীকাল বুধবার।

www.promothalo.com
05 May 2026

সংসদ সদস্য সার্চিংপ্রু জেরী রুমায় যাচ্ছেন আগামীকাল বুধবার।

www.promothalo.com